11:39 pm, Thursday, 30 July 2026

ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে রাস্তায় নামলো হোটেল মালিকরা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
  • 12 Time View

নিজস্ব প্রতিবেদক: খাবার হোটেল ও রেস্টুরেন্টে  বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ফেনী জেলা রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন, পরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা রেস্তোরা মালিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি নুর নবী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহাজাদার সঞ্চালনায় বক্তব্য রাখেন- রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি হারুন উর রশিদ, ফেনী জেলা চাইনিজ রেস্টুরেন্টে এন্ড অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন-উল হক, সদস্য আনিছুর রহমান, মহিলা উদ্যোক্তা নাজরানা হাফিজ, মিজানুর রহমান প্রমুখ। 
বক্তারা বলেন, সরকার হঠাৎ করে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করেছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। ভ্যাট কর্মকতারা বিভিন্ন হোটেলে এসে সকল কাগজপত্র নিয়ে জোর করে ভ্যাট আদায় করে।

৫% থেকে লাফিয়ে ১৫% ভ্যাট বৃদ্ধি করার ঘোষণায় আমরা আতংকিত হয়ে পড়েছি। কেননা এটা বাস্তবায়ন হলে ১শ টাকার খাবার খেলে ১৫ টাকা ভ্যাট দিতে হবে গ্রাহকদের।
তারা বলেন, সরকার রেস্তোরা মালিক সমিতির সাথে কোন প্রকার আলাপ-আলোচনা না করে ভোক্তাদের ওপর শতকরা ১৫% ভ্যাট চাপিয়ে দিচ্ছে। যা অন্যায় ও জুলুম।

একদিকে দেশের বিভিন্ন নিত্যপণ্যের দামে উর্ধ্বগতি রয়েছে। অপরদিকে সাধারণ মানুষের আয় কমে গেছে।

অনতিবিলম্বে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান রেস্তোরা মালিক-কর্মচারীরা।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে রাস্তায় নামলো হোটেল মালিকরা

Update Time : ১১:৫৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫