2:30 pm, Friday, 17 July 2026

ফুলগাজীতে মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • 88802 Time View

মোঃ জামাল উদ্দিন :  ফুলগাজীতে ১১ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেলসহ সরোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।শুক্রবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ফারুকী, পিএসসি জানান শুক্রবার আনুমানিক সোয়া ১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর নোয়াপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করেন।

এসময় ফুলগাজী উপজেলাধীন সীমান্ত পিলার ২১৩৩/৭-এস এলাকা দিয়ে ভারতীয় মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন এর নিকট হতে ১১ বোতল ফেন্সিডিল ক্রয় করে সরোয়ার।বিজিবির সদস্যরা সরোয়ারকে নোয়াপুর নামক স্থান হতে ফেন্সিডিল বহনের দায়ে মোটর সাইকেলসহ আটক করে। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলোর মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। আটক সরোয়ার হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে ও ফুলগাজী উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বলে জানা গেছে ।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফুলগাজীতে মাদক কারবারি আটক

Update Time : ০৮:২৮:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ জুন ২০১৯