2:55 am, Friday, 17 July 2026

ফেনীর নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ জুন ২০২১
  • 14181 Time View

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (২২ জুন) ফেনীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  আবু সেলিম মাহমুদ উল হাসান।

সকালে ফেনী শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ফেনী সদর আসনের এমপির সাথে সৌজন্য সাক্ষাত ও তার মায়ের কবর জিয়ারত করেন।

নতুন জেলা প্রশাসক তার কার্যালয়ে গেলে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি ফেনীবাসীর উদ্দেশ্যে বলেন, ” সমৃদ্ধ জনপদ ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।

নিষ্ঠার সঙ্গে ফেনীবাসীর সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনীর নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

Update Time : ০১:১০:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ জুন ২০২১