5:20 am, Saturday, 18 July 2026

ফেনীতে স্বর্ণের বার ডাকাতি ডিবির ওসিসহ ৬ অফিসার আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ১১ আগস্ট ২০২১
  • 36130 Time View

মোহাম্মদ ইসমাইলঃ ফেনীতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর ১৫টি স্বর্ণের বার ডাকাতির অভিযোগে গোয়েন্দা পুলিশের ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া তিনজন এসআই ও দুইজন এএসআইসহ মোট ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ প্রশাসন।স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া যায়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আগে রবিবার (৮ আগস্ট) বিকালে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঐ ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয়ে স্বর্ণের বারগুলো ডাকাতি করেন অভিযুক্তরা।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করলে ঘটনা জানাজানি হয়।
গ্রেপ্তারকৃতরা অন্য অফিসাররা হলেন, ফেনী ডিবির এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতি. পুলিশ সুপার মইনুল হোসেন ও ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দীন।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনীতে স্বর্ণের বার ডাকাতি ডিবির ওসিসহ ৬ অফিসার আটক

Update Time : ০১:৪৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ১১ আগস্ট ২০২১