6:27 am, Sunday, 2 August 2026

ফেনীতে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • 339 Time View

জিয়া  উদ্দিন সোহাগ: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জন্মদিনে ফেনীতে ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ মহাসমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।

ফেনী শহরের মিজান ময়দানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমামে আহলে সুন্নাত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সমাবেশে সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল কায়সারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফেনী জেলার প্রধান উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, জেলার সহ-সভাপতি আল্লামা গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক আল্লামা হাসান আবরার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্যের শেষে একটি  বর্ণাঢ্য র‌্যালি শহরের কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড প্রদক্ষিণ করে মিজান ময়দানে গিয়ে শেষ হয়।

বক্তব্যের শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড প্রদক্ষিণ করে মিজান ময়দান গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। সমাবেশে দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনীতে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশ

Update Time : ০৫:২৩:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩