নিজস্ব প্রতিবেদক: ফেনীতে উৎসব মুখর পরিবেশে শিশু কিশোর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ২০২৪ সালের এ পরীক্ষা সম্পন্ন হয়। 
জেলার ৫০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশ নেয়। জেলার নির্ধারিত কেন্দ্রে ১ হাজার ১’শ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন, সম্মানিত অভিভাবকদের বৃত্তি পরীক্ষার প্রতি আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও বৃত্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য সকল প্রতিষ্ঠান এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দের নিকট আমরা চির কৃতজ্ঞ।
আশাকরি ভবিষ্যতেও আপনারা যার যার অবস্থান থেকে শিশু কিশোর একাডেমি পরিবারকে সহযোগিতা করবেন।
Reporter Name 













