4:47 am, Sunday, 2 August 2026

পরিবারের সাথে রাঙ্গামাটি যাওয়া হলো না অনিকের

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১
  • 94755 Time View

নিজস্ব সংবাদদাতা: পরিবারের সাথে রাঙ্গামাটি যাওয়া হলোনা অনিকের।  ফেনীতে ঘাতক লরীর নির্মম চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মটর সাইকেল আরোহী সালাউদ্দিন অনিক (৩৫)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার সিলোনিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। পূর্ব পরিকল্পনা মতে, ভোরে স্ব-পরিবারে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে পরিবার ও ছয় বন্ধুসহ ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হন অনিক।তার পরিবারের সদস্যরা প্রাইভেট কারে করে রওনা দিলেও অনিক বন্ধুদের সাথে মটর সাইকেল নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।

সকাল সাড়ে ৯ টার দিকে তারা ফেনীর মহিপাল পার হয়ে সিলোনিয়া অতিক্রমকালে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী লরী অনিকের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেতলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‍ফেনী হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পরিবারের সাথে রাঙ্গামাটি যাওয়া হলো না অনিকের

Update Time : ১১:৩৯:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১