নিজস্ব প্রতিবেদক: ফেনীতে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় এসআই সিরাজুল হকের নেতৃত্বে বোগদাদীয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল অভিযান চালায়। 
এসময় মহাসড়কের খাইয়ারা নামক স্থানে তিশা প্লাটিনাম বাস রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-৮৯৯৩-তে তল্লাশী চালিয়ে ১০টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারিকে আটক করে পুলিশ।
স্বর্ণের বারগুলোর ওজন অনুমান ১১৬৬ গ্রাম এবং মূল্য অনুমান ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ)। এ বিষয়ে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, স্বর্ণের বার উদ্ধার ও পাচারকারি আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়। জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
6:02 pm, Saturday, 19 September 2026
ফেনীতে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক
-
Reporter Name - Update Time : ০৫:৫১:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- 41 Time View
Tag :
Popular Post














