7:52 am, Sunday, 2 August 2026

ফেনীর ভূঁঞা ডেইরির কর্মচারীকে হত্যা করে ৩টি গরু লুট

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 25 Time View

সদর প্রতিনিধিঃ ফেনীতে খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দস্যুরা। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়ার কালিপাল এলাকায় মো. ইয়াছিন সোহাগ (২৪) নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে দস্যু বাহিনী।

নিহত সোহাগ ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে। সে গত ১৫ বছর ধরে  ভূঁঞা ডেইরি ফার্মে কাজ করতো। দস্যুরা খামারের গেইট ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। কিন্তু সে ধস্তাধস্তি করে পাশে মালিকের ঘরের সামনে গেলে দুই দস্যু তাকে কুপিয়ে জখম করে।

শোর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খামার মালিক মামুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক চিৎকার শুনে ঘুম থেকে উঠি।

পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা ২ দস্যু ভয়ানকভাবে কুপিয়ে জখম করতে দেখেছি। প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হবার আগেই একটি ট্রাকে করে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বন্যা পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনীর ভূঁঞা ডেইরির কর্মচারীকে হত্যা করে ৩টি গরু লুট

Update Time : ১১:৫৯:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪