3:07 am, Friday, 17 July 2026

ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থীর জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
  • 15 Time View

নিজস্ব প্রতিবেদক:

ফেনী-৩ (দাগনভূঞাঁ-সোনাগাজী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে দাগনভূঞাঁ উপজেলার বিবি ফাতেমা এতিমখানা মাদরাসায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম।
এ বিষয়ে শহিদুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সেখানে কোন লোকজন পাওয়া যায়নি। পরে অভিযোগের সত্যতা পেলে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণ বিধিমালা ২০২৫-এর ২০ (খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাউদ্দিন জরিমানার ২০ হাজার টাকা জমা করেন।
এ বিষয়ে ডাঃ ফখরুদ্দিন মানিক জানান,  আমার এলাকার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলাকালে সেখানে আমি উপস্থিত হই। তবে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে উনি বলেন আমি কোন ভোট চাইনি।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থীর জরিমানা

Update Time : ১১:২১:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬