নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানু রহমানের মেয়ে মেধাবী ছাত্রী মাহদিয়াত রহমান ইলার মৃত্যু হয়েছে। সে ফেনী সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী ।
শনিবার (১১ নভেম্বর) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা মারা যান। ইলার বাবা মিজানুর রহমান বলেন, তার মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।এইচএসসিতেও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে ক্লাস করছিল ইলা।
তিনি আরও বলেন ঢাকায় ৭ নভেম্বর ইলা জ্বরে আক্রান্ত হয়ে ৮ নভেম্বর ফেনীতে চলে আসে। ৯ নভেম্বর ফেনীতে তার ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার বাদ মাগরিব দাগনভূঞার মোমারিজপুর গ্রামের বাড়ীতে মাহদিয়াত রহমান ইলার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যু শোক প্রকাশ করেছেন ফেনী সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দীন ও ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা।
Reporter Name 












