8:05 pm, Thursday, 16 July 2026

পরশুরামে ৩ পুলিশকে মারলো ২ যুবদল নেতা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 15 Time View

নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরামে আসামী ধরতে গেলে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ আহত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগের তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলাকারীরা উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শেফালী আক্তার নামে এক মহিলাকে উত্ত্যক্ত ও মারধর করায় কোলাপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরশুরাম থানার এসআই মুন্না সকালে দুই কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করেন।
এসময় উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। এসময় ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল ও রাজিব  ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পরশুরাম থানার এসআই মুন্না কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে মীমাংসার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে।
পরশুরাম থানার উপ পরিদর্শক (এসআই) মুন্না বলেন,” ঘটনার প্রাথমিক তদন্ত শেষে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়ে চলে আসার সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে রাজিব ও ইমাম হোসেন ফয়সাল ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা করে এতে আমি সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে”।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম বলেন, পুলিশের উপর হামলা অনাকাঙ্খিত ও দুঃখজনক। হামলাকারিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত  রেখেছে।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পরশুরামে ৩ পুলিশকে মারলো ২ যুবদল নেতা

Update Time : ০৪:০৭:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫