3:47 am, Thursday, 30 July 2026

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন 

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 18 Time View

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২ ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের “ডি রয়েল স্যামন” হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফারাজ হাবীব খান, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি
ও বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন, সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সারাদেশে কতজন সাংবাদিক আছে তাদের কাছেও সঠিক তালিকা নাই।
আমাদের দেশে পাঠ্যবইয়ে সাংবাদিকতার উপরে কোন পড়াশোনা নাই।
এ বিষয়ে মাধ্যমিক পর্যায় থেকে অন্তত একটি বিষয় বা একটি প্রবন্ধ থাকা উচিত। সাংবাদিকদের শিক্ষাগত জবাবদিহিতা থাকবে তার নিজস্ব মিডিয়ায়। কোন সাংবাদিককে যে মিডিয়া হাউজ নিয়োগ দিবে সকল জবাবদিহিতা সে মিডিয়া হাউজের। সাংবাদিকতায় আইডি কার্ড ও নিয়োগপত্র থাকলেই তিনি একজন সাংবাদিক হিসেবে গণ্য হবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কোন মাসিক চাঁদা বা অনুদান সংগ্রহ করে না। কোন চাঁদাবাজ বা অপকর্মে জড়িত কাউকে এ সংগঠনের সদস্য করা হবে না।
এম এ দেওয়ানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, হাসনাত তুহীন, সাপ্তাহিক হকার্সের রিপোর্টার মোঃ হুমায়ুন, কবি গাজী হানিফ, এমএ রহমান দুলাল ভুঁইয়া প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ, আবু ইউসুফ মিন্টু, শাহ শহীদ, ওমর ফারুক, ফয়েজুল আবছার চোধুরী বাদল, ফেনী সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জাবের, ছাগলনাইয়া উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিন, ফুলগাজী উপজেলা কমিটির আহ্বায়ক মহিউদ্দীন মহি, সোনাগাজী উপজেলার আহ্বায়ক ফখরুল ইসলাম, হাফেজ মাওঃ আহসান উল্যাহ, ইয়াসিন আরাফাত, সাহেদ চৌধুরী, জিয়া উদ্দীন সোহাগ, আতিক রোজেন, এসএম আনোয়ার, সৈয়দ মনির, এমরান পাটোয়ারি, রাজন, কাউছার, হাবীব মিয়াজী, মোঃ ইউনুস ভূঁঞা প্রমুখ।
সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম।
সম্মেলনের ২য় অধিবেশনে আজাদ মালদারকে সভাপতি, চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবিকে সিনিয়র সহ সভাপতি, এমএ দেওয়ানীকে সাধারণ সম্পাদক, ফারুক সবুজকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।
এসময় আগামী ৭ দিনের মধ্যে ফেনীর ৬টি উপজেলার সম্মেলন শেষ করে ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে দাখিলের নির্দেশনা দেয়া হয়।
সম্মেলনে ফেনী জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন 

Update Time : ১১:৫৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫