সংবাদদাতা: শনিবার (৩১ অক্টোবর) দাগনভূঁঞা থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। সকালে এক বর্ণাঢ্য র্যালি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী থানার ওসি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. ওমর ফারুক। উক্ত র্যালি ও আলোচনা সভায় থানা কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 










