নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে চলমান ” ডেভিল হান্ট ” অভিযান চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরার নির্দেশনায়, এসআই সাঈদ নুর ও এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই সঞ্জয় কুমার নাথ, এএসআই সরোয়ারসহ কয়েকজন ডিবি পুলিশ সদস্য।
এসময় ফতেহপুর ফ্লাইওভারের নিচে রেললাইনের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে খুরশিদ আলম বাসুর কাছ থেকে ৩ কেজি, রিন্টু চন্দ্র দাসের কাছে ২ কেজি ও মো: জসিমের কাছ থেকে ২ কেজি গাঁজাসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
Reporter Name 













