শহর প্রতিনিধি: ফেনী শহর পরিস্কারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝাড়ু হাতে মাঠে নামেন মেয়র। এসময় তার সাথে ফেনীর পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার,বাহার উদ্দীন বাহার,মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা বেগম মঞ্জু, মঞ্জু রানি, সেলিনা চৌধুরী সেলি, শহর ব্যবসায়ী সমিতির সম্পাদক পারভেজ হাজারী, ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির শামিমসহ পৌর পরিষদ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মেয়রের নেতৃত্বে ফেনী শহরের বড় বাজারে ফুটপাত দখলমুক্ত এবং পরিষ্কার-পরিছন্নতার অভিযান পরিচালনা করা হয়। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করতে মেয়র নিয়মিত অভিযান চালনোর ঘোষণা দেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন।
12:05 pm, Thursday, 17 September 2026
ফেনী শহর পরিস্কারে ঝাড়ু হাতে মেয়র
-
Reporter Name - Update Time : ০৭:১৩:১৯ অপরাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- 85490 Time View
Tag :
Popular Post












