শহর প্রতিনিধি: ফেনীতে ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নেবার পর শনিবার হাসপাতালে সরেজমিন পরিদর্শনে যান ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দীন হাজারী। এসময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন। সদর হাসপাতালে ঘুরে তিনি রোগিদের দুঃখ দুর্দশার চিত্র দেখেন। এমপি ডেঙ্গু আক্রান্তদের জন্য ব্যক্তিগত উদ্যোগে তাৎক্ষণিক ২শ মশারি ও ৫ হাজার লিটার স্যালাইন প্রদান করেন।
পর্যায়ক্রমে তিনি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় যা যা প্রয়োজন তা প্রদান করার আশ্বাস দেন। এসময় তিনি সকল ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করার জন্য হাসপাতাল কতৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
3:55 pm, Wednesday, 16 September 2026
ফেনীতে ডেঙ্গু রোগিদের সেবায় নিজাম হাজারী
-
Reporter Name - Update Time : ০৮:৫৫:৪৭ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০১৯
- 85862 Time View
Tag :
Popular Post












