10:43 am, Sunday, 2 August 2026

পিপি হাফেজ আহম্মেদ ফেনী জেলা আ’লীগের সভাপতি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৫২ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০
  • 1686 Time View

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এড. হাফেজ আহম্মেদ।সোমবার (১০ আগস্ট) দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে তিনি জেলা আ’লীগের সিনিয়ির সহ সভাপতি ছিলেন। জেলা কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবার কয়েক মাস পর এড. আকরামুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকালের পর পদটি শূন্য হয়।

পরবর্তীতে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী দলীয় সভানেত্রীর সাথে কথা বলে গত শনিবার (০৮ আগস্ট) তাকে এ পদে দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে জানতে চাইলে পিপি হাফেজ আহম্মেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রীর সাথে কথা বলে সাংসদ নিজাম উদ্দিন হাজারী লন্ডন সফরকালে ঢাকা থেকে ফোনে ওনাকে সভাপতি পদে দায়িত্ব পালনের বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কাউন্সিলের মাধ্যমে এড. আক্রামুজ্জামান সভাপতি ও নিজাম উদ্দীন হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর সাত মাসের মাথায় সভাপতির মৃত্যুতে পদটি শুন্য হয়। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার সম্মতিক্রমে পিপি হাফেজ আহম্মেদ ফেনী জেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন বলে জেলা কমিটির দাবী।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পিপি হাফেজ আহম্মেদ ফেনী জেলা আ’লীগের সভাপতি

Update Time : ০৭:৩০:৫২ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০