নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটুক্তি করায় ফেনীতে মিঠুন দে নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ তার ৭ দিনের রিমান্ড দাবী করে আদালতে প্রেরণ করে। ফেনীর সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্টেট ধ্রুব জ্যোতি পাল এজাহার আমলে নিয়ে তাকে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন ধরে ফেসবুকে “পিকলু নীল” নামে আইডির মাধ্যমে বিশ্বনবী ও হযরত আয়েশা (রা.)-এর দাম্পত্য জীবন নিয়ে বিরুপ মন্তব্য, ইসলাম ধর্ম ও আলেম ওলামাদের নিয়ে কটুক্তি করে যাচ্ছিল মিঠুন দে।
ফলে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পিকলুকে আটক করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের মুহা. সানাউল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মিঠুন দে প্রথমে হিন্দু ধর্মের অনুসারী ছিল। ধর্ম পরিবর্তনের আশ্বাসে সে ফেনী শহরের নাজির রোডে এক মুসলিম মেয়েকে বিয়ে করে।
কিন্তু ছদ্মবেশি পিকলুর উগ্র চলাফেরার কারণে সে সংসার বেশিদিন টিকেনি। বর্তমানে সে বামধারার রাজনীতির সাথে জড়িত রয়েছে। উঠতি বয়সি যুবকদের সাথে মিলে সে শহরের বিভিন্ন স্পটে নিয়মিত মাদক ও গাঁজার আড্ডা বসাতো। এদিকে মিঠুন দে প্রকাশ পিকলু নীলকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন ফেনীর ধর্মপ্রাণ মানুষ। ফেনী মডেল থানার ওসি জানান, বিষয়টি প্রশাসন জানার সাথে সাথেই মিঠুন দে প্রকাশ পিকলু নীলকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছে এক যুবক। অনুসন্ধানে জানা যায়, পিকলু ফেনী শহরের নাজির রোডের নিবিড় কুঞ্জ নামের একটি বাসায় থাকে। তার বাবার নাম কালি প্রসাদ দে ও মায়ের নাম রমা দে।
12:06 am, Thursday, 17 September 2026
ফেসবুকে বিশ্বনবীকে কটুক্তি করায় ফেনীতে যুবক গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ০৭:০৯:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- 15453 Time View
Tag :
Popular Post












