কামরুল হাসান নিরব: ফেনীতে ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের নাম জিএম রিংকু (২১)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঐ এলাকায় রিংকু অসতর্কভাবে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী “সোনার বাংলা” ট্রেনের ধাক্কায় তার সে ছিটকে পড়ে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেন।
মো. নেজাম নামে নিহতের এক প্রতিবেশী বলেন, রিংকুর এমন আকস্মিক মৃত্যু কোনভাবে মানতে পারছি না। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ছিলেন। রাতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
7:27 pm, Wednesday, 16 September 2026
ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
-
Reporter Name - Update Time : ১২:৩০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- 27 Time View
Tag :
Popular Post













