10:33 am, Monday, 3 August 2026

ছাগলনাইয়ায় ট্রাফিক পুলিশের উপর হামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:০১ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • 13 Time View

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় যানজট  নিরসনে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ গাড়ী জব্দ করার সময়  ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে ছাগলনাইয়া থানা রোডের মাথায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক যানজট নিরসনে শনিবার সকালে জেলা ট্রাফিক পুলিশ অবৈধ গাড়ী জব্দ করে কয়েক জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এতে ক্ষিপ্ত হয়ে এক ট্রাফিক সদস্যের ওপর হামলা করে ওই চালকেরা। জানা গেছে,  যানজট নিরসনে শনিবার সকাল ৮টা থেকে ছাগলনাইয়া প্রধান সড়কে বিশেষ অভিযান চালায় জেলার ট্রাফিক বিভাগ।

ছাগলনাইয়া থানা রোডের মাথায়  উক্ত অভিযান পরিচালনা করেন, টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম ও ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম।

অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে  ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা করে ওই চালকেরা।

টিএসআই শহীদুল ইসলাম বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে চালক রুবেলের নেতৃত্বে ৪/৫ চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সকালে ফেনী শহরের ট্রাংক রোড়ের খেজুর চত্বরে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালক কর্তবরত এক ট্রাফিক পুলিশকে ছড় মারার ঘটনা ঘটেছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদি হয়ে হামলাকারী রুবেলসহ অজ্ঞাত আরও চারজনের নামে অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ছাগলনাইয়ায় ট্রাফিক পুলিশের উপর হামলা

Update Time : ০৭:২৯:০১ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪