10:06 am, Sunday, 2 August 2026

ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 13 Time View

সংবাদ বিজ্ঞপ্তি : ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৩৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ফেনীর বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট ও ভারতীয় কম্বল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

প্রকাশক ও সম্পাদকঃ শাহাদাত হোসাইন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৩:৪২:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪